মঙ্গলবার | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | শরৎকাল | ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

[google-translator]
শিরোনাম

পাকুড়িয়ায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

সারাদেশে টানা তাপপ্রবাহের ফলে হাঁসফাঁস করছে জনগণ। সেই সাথে অতি খরায় পানির অভাব দেখা দিয়েছে ফসলের মাঠে। আর এই তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টি চেয়ে রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কাদিরপুর উচ্চ বিদ‍্যালয় মাঠে এ নামাজ আদায় করেন মুসল্লিরা। এই নামাজের আয়োজন করেন স্থানীয় সর্বস্তরের জনগ। এ সময় বিশেষ এই নামাজ আদায় করতে জড়ো হন বিভিন্ন এলাকার শতশত ধর্মপ্রাণ মুসল্লিরা।

নামাজের ইমামতি করেন মুফতি আসাদুল্লাহ। পরে তিনি আরবিতে খুতবা দেন। যেখানে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেন। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা নামাজে অংশ নেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়।

নামাজ আদায় শেষে মুফতি আসাদুল্লাহ বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন গোকুলপুর, মালিয়ানদহ, দক্ষিণ গৌরাঙ্গপুর মসজিদের ইমামগণ ও বিভিন্ন এলাকার সর্বস্তরের জনগণ।