রবিবার | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

[google-translator]
শিরোনাম

স্বাভাবিক শ্রেণি কার্যক্রমে ফিরছে নোবিপ্রবি

সারাদেশে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ সহনশীল পর্যায়ে আসায় ৭ই মে থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্লাস ও পরীক্ষা যথারীতি সশরীরে শুরু হয়েছে।

গতকাল সোমবার (৬ মে) নোবিপ্রবির রেজিস্ট্রার দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের উপর দিয়ে চলমান তীব্র তাপদাহ (হিট ওয়েভ) সহনশীল পর্যায়ে আসায় আগামী ০৭ মে মঙ্গলবার থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি সশরীরে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৭ এপ্রিল চলমান তাপপ্রবাহের কারণে অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাস ও সশরীরে সিদ্ধান্ত নিয়েছিল নোবিপ্রবি প্রশাসন।