মঙ্গলবার | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | শরৎকাল | ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

[google-translator]
শিরোনাম

পদ্মায় ফেরিডুবি : ১০ জনকে জীবিত উদ্ধার

পদ্মায় পাটু‌রিয়া ফে‌রিঘা‌টে কাভার্ড ভ্যান ও পিকআপসহ রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবে যায়। ডুবে যাওয়া ফেরি থেকে এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডুবুরিরা ১০ জনকে জীবিত উদ্ধার করেছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে হতাহতের আর কোনো খবর পাওয়া যায়নি।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে দৌলতদিয়া ফেরিঘাট থেকে সাতটি ছোট ট্রাক ও দুটি বড় ট্রাক নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে রজনীগন্ধা ফেরি। তবে ঘন কুয়াশায় পথ দেখতে না পেয়ে মাঝ নদীতে আটকে ছিল অনেকক্ষণ। পরে কুয়াশা কেটে গেলে তীরে ভেড়ার সময় সকাল সাড়ে আটটার দিকে ৫ নম্বর ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট উদ্ধারে কাজ করছে। পাশাপাশি সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।